Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্দীপ ঘোষের বিরুদ্ধে সাক্ষ্যদান প্রাক্তন অ্যাকাউন্টস অফিসারের

সোমবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে আর জি কর আর্থিক দুর্নীতির মামলা ফের শুনানির জন্য ওঠে। এদিন এই মামলায় সংশ্লিষ্ট হাসপাতালের এক প্রাক্তন অ্যাকাউন্টস অফিসার।

সন্দীপ ঘোষের বিরুদ্ধে সাক্ষ্যদান প্রাক্তন অ্যাকাউন্টস অফিসারের
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে আর জি কর আর্থিক দুর্নীতির মামলা ফের শুনানির জন্য ওঠে। এদিন এই মামলায় সংশ্লিষ্ট হাসপাতালের এক প্রাক্তন অ্যাকাউন্টস অফিসার। তিনি তাঁর সাক্ষ্যে বলেন, ঘটনার সময় তিনি অ্যাকাউন্টস অফিসার ছিলেন। ২০২১ সালে অধ্য‌ক্ষ হিসেবে সন্দীপ ঘোষ এই হাসপাতালে যোগ দেন। আদালতে ওই সাক্ষীর অভিযোগ, তাঁর যোগদানের আগে নিয়ম মেনেই এই হাসপাতালের নানা টেন্ডার বরাত দেওয়া হত। কিন্তু অধ্য‌ক্ষ ঩হিসেবে সন্দীপবাবু যোগদানের পরই ওই সমস্ত নিয়মকানুন মানা হয়নি। সাক্ষী বলেন, প্রাক্তন অধ্যক্ষ ঠিক করতেন হাসপাতালের নানা টেন্ডার সংক্রান্ত বিষয়গুলি। ট্রেন্ডার নিয়ে প্রাক্তন অধ্য঩ক্ষের বিরুদ্ধে আরও একাধিক অনৈতিক কাজকর্মেরও অভিযোগ তোলেন ওই সাক্ষী। আদালতে তাঁর আরও অভিযোগ, এই বেআইনি বিষয়টি নিয়ে তাঁর কাছে অভিযোগ জানাতে গেলেও তিনি এই বিষয়ে মুখ না খোলার কথা বলেন। এদিন ওই সাক্ষীর নানা চাঞ্চল্যকর সাক্ষ্য পেশ নিয়ে আদালত চত্বরে শুরু হয় শোরগোল। প্রসঙ্গত, সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীনই এই হাসপাতালের নানা আর্থিক দুর্নীতির পাশাপাশি তাঁর সময়ে এই হাসপাতালের মর্গের নানা বেনিয়মের অভিযোগ ওঠে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ