লোকালয়ে হাতির হামলা রুখতে জলপাইগুড়ির গজলডোবা এলাকায় দুটি ক্যুইক রেসপন্স টিম গড়ল বনদপ্তর। সেই সঙ্গে হাতির গতিবিধির উপর নজর রাখতে ওই এলাকায় মনিটারিং ক্যাম্প করেছে বনদপ্তর। যাতে হাতি জঙ্গলের বাইরে বেরোলেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। বৈকুণ্ঠপুরের ডিএফও এম রাজা জানিয়েছেন, এই মুহূর্তে ওই এলাকায় প্রায় ৪০টি হাতি রয়েছে।



