Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রিজওয়ানুর মামলায় সাক্ষ্য দিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ

রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু মামলায় সোমবার কলকাতা নগর দায়রা আদালতের বিচারভবনে সাক্ষ্য দিলেন এক ফরেন্সিক বিশেষজ্ঞ।

রিজওয়ানুর মামলায় সাক্ষ্য দিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু মামলায় সোমবার কলকাতা নগর দায়রা আদালতের বিচারভবনে সাক্ষ্য দিলেন এক ফরেন্সিক বিশেষজ্ঞ। তিনি এই মামলার একজন অন্যতম সাক্ষী। এদিনই তাঁর সাক্ষ্যদান পর্ব শেষ হল। এদিন তিনি আদালতে বেশ কিছু নথিপত্র শনাক্ত করেন। এনিয়ে মামলায় সাক্ষ্য দিলেন মোট ৫৭জন। আজ, মঙ্গলবার নতুন সাক্ষী সাক্ষ্য দেবেন।  জানা গিয়েছে, একসময় রাজ্যজুড়ে শোরগোল পড়া এই মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে। সেই তালিকায় রয়েছেন মৃত রিজওয়ানুর রহমানের বৃদ্ধা মা, বিধায়ক দাদা, শিল্পপতি-কন্যা প্রিয়াঙ্কা টোডি, ট্রেনের চালক, গার্ড, জ্যোতিষী প্রমুখ। তবে ময়নাতদন্তকারী চিকিৎসক মারা যাওয়ায় তাঁকে এই মামলায় সাক্ষীর তালিকা থেকে বাদ দিতে হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ