Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আদালতের দিকে তাকিয়ে ফুটবল মহল

আইএসএল নিয়ে তীব্র অনিশ্চয়তা। পাশাপাশি সর্বভারতীয় ফুটবল সংস্থায় নতুন সংবিধান লাগু নিয়েও জট তুঙ্গে।

আদালতের দিকে তাকিয়ে ফুটবল মহল
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএল নিয়ে তীব্র অনিশ্চয়তা। পাশাপাশি সর্বভারতীয় ফুটবল সংস্থায় নতুন সংবিধান লাগু নিয়েও জট তুঙ্গে। এমন পরিস্থিতিতে সপ্তাহের প্রথম দিন রায় জানাতে পারে সুপ্রিম কোর্ট। আর সেদিকে তাকিয়ে ফুটবল মহল। এর আগে ফেডারেশন ও এফএসডিএল যৌথভাবে প্রস্তাব জমা দেয়। সমস্যা মিটিয়ে আগামী ডিসেম্বরে আইএসএল শুরু করার ভাবনাও রয়েছে। তার আগে সুপার কাপ আয়াজন করতে চায় এআইএফএফ। তবে সবকিছুই আদালতের উপর নির্ভরশীল। পাশাপাশি ফিফার নির্বাসনের ভ্রুকুটি তো রয়েইছে। ৩০ অক্টোবরের মধ্যে সমস্যা না মিটলে নির্বাসন অবশ্যম্ভাবী। চিঠি দিয়ে ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেক্ষেত্রে জাতীয় দল-সহ আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারবে না কোনও ক্লাব।

Advertisement

ডুরান্ড দিয়ে শুরু হয়েছে মরশুম। কিন্তু বাকি ফুটবল ক্যালেন্ডার বিশ বাঁও জলে। বাধ্য হয়ে আইএসএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি বন্ধ রেখেছে দলগঠন। ফুটবলার, কোচেদের বেতনও বন্ধ। ক্লাব ছাড়তে মুখিয়ে একাধিক ফুটবলার। জট না কাটলে মুখ থুবড়ে পড়বে গোটা সিস্টেম।

Advertisement
সম্পর্কিত সংবাদ