পুজোর আগে হাতিবাগান ও ফুলবাগান অঞ্চলে খাদ্য সুরক্ষা অভিযান। রেস্তোরাঁ থেকে শুরু করে মিষ্টির দোকানগুলিতে অভিযান কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা আধিকারিকদের। দুর্গাপুজো শুরুর আগেই রেস্তোরাঁ ও মিষ্টির দোকানের উপরে বিশেষ নজর দেওয়া হয়েছে। এদিন রেস্তারাঁ ও দোকানগুলিতে ভেজাল বা পচে যাওয়া সামগ্রী রয়েছে কী না তা খতিয়ে দেখা হয়। সূত্রের খবর, এদিন ফেলে দেওয়া হয় হাতিবাগানের একটি নামী রেস্তোরাঁর কিচেনে থাকা মাছ। এর পাশাপাশি সামগ্রীর নমুনাও সংগ্রহ করছেন আধিকারিকরা। জানা গিয়েছে, আজ এলাকার একাধিক নাম করার রেস্তোরাঁয় অভিযান চালানো হয়েছে।



