Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তর

এবার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তর থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়া হবে।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তর
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তর থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়া হবে। এই প্রথম এই দপ্তর থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়া হচ্ছে। মূলত, যাঁরা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাজে যুক্ত, তাঁদের স্বনির্ভরতার জন্য এই ঋণ দেওয়া হবে। প্রধানমন্ত্রী ফরমালাইজেশন অব মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ নামক কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে একজন মহিলা সর্বাধিক ৪০ হাজার টাকা বীজ মূলধন (সিড ক্যাপিটাল) হিসেবে ঋণ পাবেন।

Advertisement

তবে এই টাকা পাওয়ার জন্য আবেদনের পদ্ধতি আছে। প্রথমে একজন মহিলাকে নিজের স্বনির্ভর দলের ও সংশ্লিষ্ট ক্লাস্টার লেভেল ফেডারেশনের অনুমোদন নিয়ে ব্লকস্তরের ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন পোর্টালে আবেদন করতে হবে। সেখান থেকে আবেদনপত্রটি অনুমোদনের জন্য আসবে পঞ্চায়েত দপ্তরের আনন্দধারা বিভাগে। সেখানে অনুমোদনের পরে আবেদনগুলিকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরকে পাঠানো হবে। এরপর যত আবেদন মঞ্জুর হবে, সেই মতো আর্থিক অনুমোদন দেওয়া হবে প্রকল্পটির মাধ্যমে। পরবর্তীকালে আনন্দধারা বিভাগ সংশ্লিষ্ট জেলা গ্রামোন্নয়ন বিভাগের মাধ্যমে সঙ্ঘগুলির অ্যাকাউন্টে (ব্লকে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের প্রধান দল) ওই টাকা পাঠিয়ে দেবে। সেখান থেকে আবেদনকারীদের ওই টাকা দেওয়া হবে।
আবেদনকারী সেই ঋণের টাকা নিজের ব্যবসায় ব্যয় করবেন এবং সঙ্ঘ নির্ধারিত সুদ সমেত নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ফিরিয়ে দেবেন। হিসেব রাখার জন্য প্রতি বছর জেলা গ্রামোন্নয়ন বিভাগ এঁদের অ্যাকাউন্টের অডিট করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ