Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

রেশনে অনিয়ম, ডিলারকে সাসপেন্ড করল খাদ্যদপ্তর

জলপাইগুড়ির দেবনগর রথখোলা এলাকায় সাসপেন্ড হওয়া ওই ডিলারের নাম স্বরাজকুমার ঘোষ।

রেশনে অনিয়ম, ডিলারকে সাসপেন্ড করল খাদ্যদপ্তর
  • ১৮ এপ্রিল, ২০২৫ ২০:০৪
Prefer us on Google

রেশনে অনিয়মের অভিযোগে ডিলারকে সাসপেন্ড করল খাদ্যদপ্তর। জলপাইগুড়ির দেবনগর রথখোলা এলাকায় সাসপেন্ড হওয়া ওই ডিলারের নাম স্বরাজকুমার ঘোষ। রাজ্য সরকারের তরফে চলতি মাসে রেশনে বণ্টনের জন্য সেদ্ধ চাল বরাদ্দ করা হলেও ওই ডিলার দুয়ারে রেশনের ক্যাম্পে আতপ চাল দিচ্ছিলেন বলে অভিযোগ। এই নিয়ে রেশন উপভোক্তারা সরব হন। তাঁদের আরও অভিযোগ ছিল, রেশনে আটা বরাদ্দ থাকলেও ওই ডিলার তা দিচ্ছিলেন না। খবর পেয়ে সরেজমিনে পরিদর্শনে যান খাদ্য দপ্তরের আধিকারিক। তাঁর দেওয়া রিপোর্টের ভিত্তিতে ওই ডিলারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি মহকুমা খাদ্য নিয়ামক শুভাশিস বায়েন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ