Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

কবিতার সঙ্গে লোকগান

লোকগান আর কবিতা। এই দুইয়ের মিশেল ঘটল মঞ্চে। বাংলার লোকসংগীত আর কবিতার অনন্য সেই মেলবন্ধনের সাক্ষী থাকলেন উত্তম মঞ্চের দর্শক। পারফর্ম করলেন দুই বিশিষ্ট শিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায় ও তন্ময় বিশ্বাস।

কবিতার সঙ্গে লোকগান
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• লোকগান আর কবিতা। এই দুইয়ের মিশেল ঘটল মঞ্চে। বাংলার লোকসংগীত আর কবিতার অনন্য সেই মেলবন্ধনের সাক্ষী থাকলেন উত্তম মঞ্চের দর্শক। পারফর্ম করলেন দুই বিশিষ্ট শিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায় ও তন্ময় বিশ্বাস। অনুষ্ঠানে আয়োজনে থিঙ্কবিজ মার্কোম। আয়োজক সায়ন মজুমদার জানালেন, ‘এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার যা শিল্পীদের আরও বড়ো পরিসরে পৌঁছতে সাহায্য করবে।’ অন্যদিকে, সুতপা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আমার কাছে কবিতা শুধু আবৃত্তি নয়, এটা মানুষের অনুভূতির সঙ্গে বাংলার মাটির টানকে জুড়ে দেওয়ার পথ।’ সংগীত শিল্পী তন্ময় বিশ্বাসের কথায়, ‘বাংলার লোকসংগীত মানে আমাদের মাটির গল্প, মানুষের অনুভূতি। এই গানগুলি গাওয়া আমার কাছে সবসময় খুবই কাছের একটা বিষয়। এই অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর দিক হল, এখানে লোকগান আর বাংলা কবিতা একসঙ্গে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ