Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

কৃতীর খোঁচা

মহিলারা কী পরবেন, কী পরবেন না তা নিয়ে সমাজের মাথাব্যথার অন্ত নেই। সম্প্রতি সেই মাথাব্যথার শিকার হয়েছেন খোদ অভিনেত্রী কৃতী শ্যানন।

কৃতীর খোঁচা
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• মহিলারা কী পরবেন, কী পরবেন না তা নিয়ে সমাজের মাথাব্যথার অন্ত নেই। সম্প্রতি সেই মাথাব্যথার শিকার হয়েছেন খোদ অভিনেত্রী কৃতী শ্যানন। একটি রাখির বিজ্ঞাপনে তাঁর পোশাক নিয়ে আপত্তি তোলা হয়েছিল। ফের এই ইস্যুতে সমালোচকদের খোঁচা দিলেন কৃতী। প্রতি বছর বোনকে রাখি পরান তিনি। সেই ছবিই শেয়ার করে নায়িকা লিখেছেন, ‘রাখি ফ্যাশন কমিটি এখনও মতামত দিচ্ছে। তবে যেটা সত্যিই প্রয়োজন, আমরা সেদিকেই আছি।’ পোশাক নিয়ে নায়িকার এই বার্তা যে সমালোচকদের উদ্দেশ্যেই, তা স্পষ্ট। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ