Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্য-রেলের যৌথ উদ্যোগে বাউড়িয়ায় এবার উড়ালপুল

দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর বিভাগের বাউড়িয়া স্টেশনে লেভেল ক্রসিংয়ে উড়ালপুলের দাবি দীর্ঘদিনের। অবশেষে রাজ্য সরকার, রেলের যৌথ উদ্যোগে হচ্ছে সেই উড়ালপুল।

রাজ্য-রেলের যৌথ উদ্যোগে বাউড়িয়ায় এবার উড়ালপুল
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর বিভাগের বাউড়িয়া স্টেশনে লেভেল ক্রসিংয়ে উড়ালপুলের দাবি দীর্ঘদিনের। অবশেষে রাজ্য সরকার, রেলের যৌথ উদ্যোগে হচ্ছে সেই উড়ালপুল। প্রশাসন সূত্রে খবর, প্রায় ১৫০ মিটার লম্বা দুই লেনের উড়ালপুলটি নির্মাণ করতে ব্যয় হচ্ছে ৮০ কোটি টাকা। এর মধ্যে রেল দেবে ৪০ কোটি টাকা এবং বাকিটা দেবে রাজ্য। ইতিমধ্যে উড়ালপুলের জন্য জমি অধিগ্রহণের পাশাপাশি নির্মাণ কাজও শুরু হয়েছে। উড়ালপুল নির্মাণের কাজ খতিয়ে দেখতে সোমবার উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ রেল ও পূর্তদপ্তরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। দক্ষিণ পূর্ব রেলে বাউড়িয়া অন্যতম একটি শিল্পাঞ্চল। নদীপথে বাউড়িয়া ফেরিঘাট দিয়ে বহু মানুষ কলকাতায় যাতায়াত করেন। ১৬ নম্বর জাতীয় সড়ক দিয়েও অনেকে যাতায়াত করেন। সেক্ষেত্রে বাউড়িয়া লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ থাকলে তাঁরা সমস্যায় পড়েন। শুধু সাধারণ মানুষ নয়, লেভেল ক্রসিংয়ের এই সমস্যার কারণে বাউড়িয়া থানার পুলিসও সময় মতো ঘটনাস্থলে পৌঁছতে পারে না। পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সে রোগী নিয়েও দীর্ঘক্ষণ লেভেল ক্রসিংয়ে আটকে থাকতে হয়। অন্যদিকে, আবার অনেক সময় লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ না থাকার কারণে ট্রেনও আটকে থাকে। এইসব সমস্যার সমাধানে বছর সাত আগে রেল ও রাজ্য বাউড়িয়ায় একটি উড়ালপুল নির্মাণের চিন্তাভাবনা করে। এরপরেই সেটি নির্মাণের কাজ শুরু হয়। - নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ