Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নবরাত্রি ও দুর্গাপুজোকে ঘিরে ফুলের দাম চড়া

দুর্যোগের ঘনঘটায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যেমন বিপর্যস্ত হয়েছে, তেমনই প্রভাব প঩ড়েছে ফুলের বাজারে। সামনে দুর্গাপুজো, এদিকে রবিবার রাত থেকেই শুরু হয়েছে নবরাত্রি।

নবরাত্রি ও দুর্গাপুজোকে ঘিরে ফুলের দাম চড়া
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্যোগের ঘনঘটায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যেমন বিপর্যস্ত হয়েছে, তেমনই প্রভাব প঩ড়েছে ফুলের বাজারে। সামনে দুর্গাপুজো, এদিকে রবিবার রাত থেকেই শুরু হয়েছে নবরাত্রি। ফলে ফুলের চাহিদা যে আকাশ ছোঁবে, তা বলা বাহুল্য। কিন্তু বাজারে জোগান কোথায়? বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফুলচাষের। জগন্নাথ ঘাটের মতো খোদ পাইকারি বাজারেই প্রয়োজনের তুলনায় অনেক কম ফুল এসেছে। ফলে চড়চড়িয়ে বাড়ছে দাম। যার প্রভাব পড়েছে এলাকার খুচরো বাজারেও। 

Advertisement

দুর্গাপুজোয় পদ্ম ফুলের চাহিদা হয় আকাশছোঁয়া। সঙ্গে গাঁদা, দোপাটি, রজনীগন্ধা, জুঁই, বেল, জবা, অপরাজিতা— প্রায় সব ফুলই কমবেশি লাগে। জগন্নাথ ঘাটে মঙ্গলবার এইসব ফুলের দাম করতে গিয়ে ছ্যাঁকা খেয়েছেন ক্রেতারা। দূর-দূরান্ত থেকে যাঁরা এই পাইকারি বাজারে ফুল বিক্রি করতে আসেন, এদিন প্রবল বৃষ্টির জেরে তাঁরা আর এমুখো হননি। আসতে পারেনি ফুলচাষিরাও। ফলে যেটুকু ফুল এসেছিল, তা বিকিয়েছে চড়া দামে। 
এদিন কলকাতার বিভিন্ন খুচরো বাজারে বড় গাঁদার মালা বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়। বড় সাইজের রজনীগন্ধার মালার প্রতি পিসের দাম ছিল ৬০ থেকে ৮০ টাকা। রজনীগন্ধা ও গাঁদার ছোট মালা বিক্রি হয়েছে ১০-১৫ টাকায়। পদ্মের দাম এখনই উঠেছে ১৫ থেকে ২০ টাকায়। খোলা বাজারে ওই পদ্মই এদিন বিক্রি হয়েছে ২৫ টাকায়। কুচো ফুলের দামও এদিন ছিল অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণ।
উত্তর কলকাতার রাজা দীনেন্দ্র স্ট্রিটে ফুলের দোকান দেবলা চট্টোপাধ্যায়ের। তিনি রাজারহাটের জামালপাড়ার বাসিন্দা। কথায় কথায় বললেন, পাইকারি বাজারে ফুলের দাম যদি চড়া হয়, তাহলে আমাদেরও বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হয়। কয়েকদিন আগেও ভালো সাইজের রজনীগন্ধার মালা বিক্রি করেছি ৩০ থেকে ৪০ টাকায়। এদিন সেই মালাই পাইকারি বাজার থেকে কিনতে হয়েছে ৮০ টাকায়। শ্যামবাজার ও শোভাবাজারের দুই ফুল ব্যবসায়ী গোপাল ঘোষ ও সুমন সামন্ত বলেন, এদিন কলকাতার পাইকারি বাজারে দোপাটি, গাঁদার দাম কেজি প্রতি বেশি থাকায় অল্প ফুল কিনেই ফিরতে হয়েছে। ফুল ব্যবসায়ীদের একাংশের ধারণা, পরিস্থিতি যা, তাতে লক্ষ্মীপুজো পর্যন্ত ফুলের দাম চড়া থাকবে। ফুল ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তাদের বক্তব্য, বৃষ্টির জেরে ফুলচাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই আমরা এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এখন দেখা যাক, পুজোর দিনগুলিতে ফুল-মালার দাম শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায়।

সম্পর্কিত সংবাদ