Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নামমাত্র মূল্যে ফুল-ফল-মশলার চারা, বি গার্ডেনে উদ্বোধন নয়া বিক্রয়কেন্দ্রের

বটানিক্যাল গার্ডেনে গিয়ে বিভিন্ন প্রজাতির চারাগাছ এখন থেকে কিনতে পারা যাবে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশরক্ষার উদ্দেশে এমন উদ্যোগ হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক্যাল গার্ডেনের।

নামমাত্র মূল্যে ফুল-ফল-মশলার চারা, বি গার্ডেনে উদ্বোধন নয়া বিক্রয়কেন্দ্রের
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বটানিক্যাল গার্ডেনে গিয়ে বিভিন্ন প্রজাতির চারাগাছ এখন থেকে কিনতে পারা যাবে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশরক্ষার উদ্দেশে এমন উদ্যোগ হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক্যাল গার্ডেনের। শুক্রবার চালু হয়েছে গাছ বিক্রয়কেন্দ্র। বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও মশলার গাছ মিলবে নামমাত্র মূল্যে।

Advertisement

এদিন সকালে গার্ডেনের মুল গেটের টিকিট কাউন্টারের উল্টোদিকে এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধন হয়। জানা গিয়েছে, ৭২ রকম চারাগাছ বিক্রি হবে। ২০ থেকে ২০০ টাকা দাম। তালিকায় আছে ওয়াইল্ড গোয়াভা, ফিশটেইল পাম, কারপেন্টার্স পাম, অয়েল পাম, দারচিনি, অর্জুন হলুদ, মিল্কি ম্যানগ্রোভ, সুন্দরী, অরেঞ্জ জেসমিন, দেবদারু,  ব্লু লোটাস, বুদ্ধা কোকোনাট, গোল্ডেন শাওয়ার ইত্যাদি। বটানিক্যাল গার্ডেনের জয়েন্ট ডিরেক্টর দেবেন্দ্র সিং বলেন, ‘প্রথমবার এই ধরনের উদ্যোগ নেওয়া হল। মানুষকে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উপলব্ধি করানো এবং দুর্লভ প্রজাতির গাছের সংখ্যা বৃদ্ধি করাই লক্ষ্য।’ জানা গিয়েছে, সোমবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলি সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত কাউন্টার খোলা থাকবে। ভবিষ্যতে বিভিন্ন প্রজাতির ইনডোর প্লান্ট ও বনসাই বিক্রির চিন্তাভাবনাও করছে বাগান কর্তৃপক্ষ। গার্ডেনের কর্মী তমা বিশ্বাস বলেন, ‘সাধারণ নার্সারিতে সচরাচর যে গাছগুলি মেলে না সেগুলি এখানে রাখা হচ্ছে। তাছাড়া নার্সারি থেকে এক একটি গাছ কিনতে অনেক টাকা খরচ হয়। কিন্তু এখানে পকেটসাধ্য দামেই মিলবে।’ এদিন বোটানিক্যাল গার্ডেনে নতুন চা বাগানেরও 
উদ্বোধন হয়। পর্যটকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এখন থেকে অনেকে স্মৃতি হিসেবে একটি করে চারাগাছ কিনে সঙ্গে নিয়ে যেতে পারবেন। পরিবেশরক্ষার সচেতনতাও বাড়বে।’ - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ