ভারী বৃষ্টি তার সঙ্গে ডিভিসির জল ছাড়ার জেরে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পরিস্থিতি উদ্বেগজনক। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে ও তদারকি করতে একাধিক উচ্চপদস্থ আধিকারিককে দায়িত্ব দিল নবান্ন। এই আধিকারিকরাই নির্দিষ্ট জেলায় গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন। জেলাভিত্তিক ভাগ করে দেওয়া হয়েছে দায়িত্ব। পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে রয়েছেন চারজন। তাঁরা হলেন- জনস্বাস্থ্য ও কারীগরি দপ্তরের সচিব সুরেন্দ্র গুপ্ত, দুর্যোগ ব্যবস্থাপনা ও সিভিল ডিফেন্স দপ্তরের সিনিয়র স্পেশ্যাল সচিব প্রিয়াঙ্ক সিংহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্পেশ্যাল সচিব ইউনিস ঋষিণ ইসমাইল ও কৃষি দপ্তরের বিশেষ কমিশনার হৃষিকেশ মোদি। পূর্ব বর্ধমানের দায়িত্বে রয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের নীলম মীনা ও ল্যান্ড রেকর্ড এবং সার্ভে দপ্তরের ডিরেক্টর বিভু গোয়েল। বীরভূমের দায়িত্বে রয়েছেন শিল্প দপ্তরের সচিব বন্দনা যাদব ও অর্থ দপ্তরের সচিব দেবীপ্রসাদ করণম। হুগলির দায়িত্বে রয়েছেন দুই আধিকারিক। তাঁরা হলেন- শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার ও পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক কুমার তেওয়ারি।



