


বিধ্বংসী আগুনে পুড়ে গেল পরপর পাঁচটি দোকান। জানা গিয়েছে গতকাল, সোমবার গভীর রাতে হাওড়ার শ্যামপুর থানার বেলপুকুর বাজারে একটি চায়ের দোকান ও তার পাশে থাকা ৪টি ফলের দোকানে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে দোকানগুলি। পরে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। যদিও ততক্ষণে দোকানগুলি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে।