Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

আইআইটি বম্বে থেকে উদ্ধার পাঁচটি তাজা কার্তুজ

দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি বম্বের হস্টেল থেকে মিলল পাঁচটি তাজা কার্তুজ। ঘটনায় এক পড়ুয়ার বন্ধুর বিরুদ্ধে পোওয়াই থানায় অভিযোগ দায়ের করেছেন ক্যাম্পাসের নিরাপত্তা আধিকারিক।

আইআইটি বম্বে থেকে উদ্ধার পাঁচটি তাজা কার্তুজ
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি বম্বের হস্টেল থেকে মিলল পাঁচটি তাজা কার্তুজ। ঘটনায় এক পড়ুয়ার বন্ধুর বিরুদ্ধে পোওয়াই থানায় অভিযোগ দায়ের করেছেন ক্যাম্পাসের নিরাপত্তা আধিকারিক। পুলিশ ইতিমধ্যেই এফআইআর দায়েরের পাশাপাশি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কী কারণে ওই অভিযুক্ত কার্তুজগুলি কিনেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিহারের মুঙ্গের থেকে ওই কার্তুজ কেনা হয়। পুলিশ সূত্রে খবর, গত ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে আইআইটি বম্বের এক নম্বর হস্টেলে বিটেকের দুই পড়ুয়া সুরজ দুবে ও আমনের মধ্যে ঝগড়া শুরু হয়। তাঁদের থামাতে হস্টেলে যান নিরাপত্তা আধিকারিক। সুরজের মুখে মদের গন্ধ পেয়ে তাঁর ঘরে তল্লাশি চালানো হয়। সেই সময় খাটের নীচে রাখা একটি ব্যাগ থেকে ৭.৬৫ মিলিমিটারের পাঁচটি কার্তুজ উদ্ধার হয়। জেরার মুখে সুরজ জানান, ওই ব্যাগটি তাঁর এক বন্ধু অপূর্ব মিশ্রের। অপূর্ব আবার জানান, ওই ব্যাগটি তাঁর পরিচিত সর্বোত্তম চৌধুরী নামে একজন রাখতে দিয়েছিলেন। সর্বোত্তম বিহারের সমস্তিপুরের বাসিন্দা। ১৯ তারিখ সর্বোত্তমকে ক্যাম্পাসে ডেকে জেরা করা হয়। তিনি স্বীকার করেন, মুঙ্গের থেকে কার্তুজ কিনেছিলেন। বেআইনিভাবে কার্তুজ কেনা ও বহনের জন্য সর্বোত্তমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই ঘটনার পর আইআইটির নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ