Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাউন্ট গ্যায়া অভিযানে বাধা পেয়ে কোয়ারঙ-২ শৃঙ্গ জয় পাঁচ বাঙালির

পরিকল্পনা ছিল মাউন্ট জিওয়াইএ বা মাউন্ট গ্যায়া শৃঙ্গ অভিযানের। তার জন্য ‘মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অব কৃষ্ণননগর’-এর পর্বতারোহীরা ২ জুলাই লাদাখের চুমুর গ্রামে পৌঁছলে আইটিবিপি-ভারতীয় সেনাবাহিনীর ইউনিট তাঁদের পথ আটকায়।

মাউন্ট গ্যায়া অভিযানে বাধা পেয়ে  কোয়ারঙ-২ শৃঙ্গ জয় পাঁচ বাঙালির
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিকল্পনা ছিল মাউন্ট জিওয়াইএ বা মাউন্ট গ্যায়া শৃঙ্গ অভিযানের। তার জন্য ‘মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অব কৃষ্ণননগর’-এর পর্বতারোহীরা ২ জুলাই লাদাখের চুমুর গ্রামে পৌঁছলে আইটিবিপি-ভারতীয় সেনাবাহিনীর ইউনিট তাঁদের পথ আটকায়। পর্বতারোহীদের তরফে বসন্ত সিংহরায় বলেন, ‘এই শৃঙ্গটি হিমাচল, তিব্বত ও লাদাখের মাঝখানে বলা যায়। আমাদের কাছে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি ছিল। নিময় মেনে অনেক আগেই আমরা সেই কাজ করে রেখেছিলাম। আমাদের মনে হয়, ওই ইউনিটের কাছে সেই নির্দেশিকা ছিল না। ওঁরা নিরাপত্তার কারণ দেখিয়ে কিছুতেই আমাদের অনুমতি দিল না। দিল্লির ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের কাগজপত্র ছিল আমাদের কাছে। সেসব দেখতেই চাইল না।’ সেই মুহূর্তে ফিরে আসা ছাড়া কোনও উপায় ছিল না তাঁদের কাছে। এদিকে, ততক্ষণে অভিযানের জন্য অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। বসন্তবাবু বলছিলেন, ‘আমাদের এক সদস্য প্রস্তাব দেন, কোয়ারঙ ২ ও ৩ যাওয়া যেতে পারে। আমাদের সঙ্গে শেরপাও ছিলেন। তাঁরা বললেন, এর আগে ওঁরা গিয়েছেন সেখানে। তারপর মানালি-লেহ জাতীয় সড়কের উপর প্যাটসিও থেকে ৬২১৩ মিটার উচ্চ কোয়ারঙ-২ শৃঙ্গের শিখরে আরোহণের সিদ্ধান্ত হয়।’ বসন্তবাবু সহ পর্বতারোহী দলের মোট পাঁচ সদস্য গত ১৩ জুলাই ওই শৃঙ্গ জয় করেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ