Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

জিডিপি বৃদ্ধির হার ৬.৯ শতাংশ: ফিচ

ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে আশার আলো দেখছে আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ। চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস বাড়ালো তারা।

জিডিপি বৃদ্ধির হার ৬.৯ শতাংশ: ফিচ
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে আশার আলো দেখছে আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ। চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস বাড়ালো তারা। বুধবার সংস্থা জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৬.৯ শতাংশ। এর আগে জুন মাসে গ্লোবাল ইকোনমিক রিপোর্টে তারা ৬.৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। এবার তা সংশোধন করে নয়া বৃদ্ধির হার জানানো হয়েছে। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের জিডিপি হার প্রত্যাশা ছাপিয়ে ৭.৮ শতাংশে পৌঁছে যায়। এক্ষেত্রে ফিচের পূর্বাভাস ছিল ৬.৭ শতাংশ। ফিচ জানিয়েছে, মূলত ঘরোয়া চাহিদার হাত ধরেই গতি পাবে ভারতের আর্থিক বৃদ্ধির চাকা। এই প্রসঙ্গে মুদ্রাস্ফীতির চাপ কমার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।   ভারতীয় পণ্যে আমেরিকার অতিরিক্ত শুল্ক চাপানোর প্রসঙ্গটিও উল্লেখ করা হয়েছে ফিচের রিপোর্টে। এতে বলা হয়েছে,  এর জেরে ভারতের অর্থনীতি ধাক্কা খেয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ