Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি সাহায্যই পাননি উম-পুনে ক্ষতিগ্রস্ত বহু মৎস্যজীবী ও পানচাষি, ক্ষোভ নামখানায়

উম-পুন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবন অঞ্চলের বহু নৌকা, পানের বরজ। তখন ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের সাহায্য করার জন্য সরকারের পক্ষ থেকে অনুদানও পাঠানো হয়েছিল।

সরকারি সাহায্যই পাননি উম-পুনে ক্ষতিগ্রস্ত  বহু মৎস্যজীবী ও পানচাষি, ক্ষোভ নামখানায়
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: উম-পুন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবন অঞ্চলের বহু নৌকা, পানের বরজ। তখন ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের সাহায্য করার জন্য সরকারের পক্ষ থেকে অনুদানও পাঠানো হয়েছিল। কিন্তু সেই টাকা বেশিরভাগ ক্ষতিগ্রস্তরা পাননি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে নামখানার এক বাসিন্দা স্নেহাশিস গিরি বিভিন্ন দপ্তরে অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। এরপর কেটে গিয়েছে অনেক দিন। রাজ্যে সরকার পরিবর্তন হতেই ক্ষতিগ্রস্তরা মুখ খুলতে শুরু করেছেন। তাঁদের দাবি, সেই সময় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাঁরা কেউই সরকারি অনুদান পাননি। এ বিষয়ে এক ক্ষুদ্র মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস বলেন, উম-পুনের সময়ে ঘাটে দাঁড়িয়ে থাকা দুটো নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন আর্থিক সাহায্যের জন্য বহু লোককে বলেছি। কিন্তু কেউ কর্ণপাত করেননি। শুনেছি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র মৎস্যজীবীদের জন্য সরকারি অনুদানও এসেছে। কিন্তু সেই বিষয়েও কেউ কিছু জানাননি। অনুদানের সেই লক্ষ লক্ষ টাকা কাদের দেওয়া হয়েছে, তা জানা নেই। এখন দুর্নীতির সেই বিষয়গুলি সামনে আসছে। নামখানার এক পানচাষি প্রজাপতি জানা বলেন, আগে আমাদের প্রায় আট হাজার চারার বড় পানের বরজ ছিল। ওই বরজই ছিল আমাদের সংসারে জীবিকার একমাত্র সম্বল। কিন্তু উমপুনে সেটি সম্পূর্ণ ভেঙে পড়ে। আর সেটিকে বাঁচাতে পারিনি। এর জন্য সরকারি কোনো সাহায্যও পাইনি। অথচ যাঁদের পানের বরজ ছিল না, তাঁরা অনুদান পেয়েছেন বলে শুনেছি।

Advertisement

সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, এটা ঠিকই। তখন যাঁরা সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই সরকারি অনুদানের টাকা পাননি। অথচ যাঁরা ক্ষতিগ্রস্ত হননি, এমন প্রচুর মানুষ অনুদানের টাকা পেয়েছেন। শীঘ্রই এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে তথ্য সহ একটি রিপোর্ট পেশ করা হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ