Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রলারেই ফাঁস দিয়ে আত্মঘাতী মৎস্যজীবী

ট্রলারে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক মৎস্যজীবী। মৃত মৎস্যজীবীর নাম সুদীপ বর (৩০)। বাড়ি পাথরপ্রতিমা থানার হেরম্বগোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

ট্রলারেই ফাঁস দিয়ে আত্মঘাতী মৎস্যজীবী
  • ১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: ট্রলারে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক মৎস্যজীবী। মৃত মৎস্যজীবীর নাম সুদীপ বর (৩০)। বাড়ি পাথরপ্রতিমা থানার হেরম্বগোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ১৪ জন মৎস্যজীবী এফ বি রাধাকৃষ্ণ নামক একটি ট্রলারে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় ‘মন-থা’র পূর্বাভাস থাকায় তাঁরা বাধ্য হয়ে উপকূলের দিকে ফিরে আসেন। দু’দিন ধরে ওই মৎস্যজীবীরা পাথরপ্রতিমা এলাকায় ট্রলার নোঙর করে দাঁড়িয়ে ছিলেন। 

Advertisement

ট্রলারে থাকা মৎস্যজীবীরা জানিয়েছেন, বুধবার গভীর রাতে সবার অলক্ষ্যে ট্রলারের হালে গলায় ফাঁস লাগিয়ে সুদীপ আত্মঘাতী হয়েছেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পাথরপ্রতিমা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সুদীপবাবুর কাকা পুলিন বর বলেন, ‘আমরা একসঙ্গে একই ট্রলারে কাজ করি। গত কয়েক দিন ধরে একসঙ্গেই ছিলাম। যেদিন এই ঘটনা ঘটে, সেদিনও সবাই একসঙ্গে ট্রলারেই ঘুমোচ্ছিলাম। গভীর রাতে মাঝি ট্রলারে পিছনের দিকে গেলে মর্মান্তিক দৃশ্য দেখতে পান। তিনি সবাইকে ডেকে তোলেন। ট্রলারে কারও সঙ্গে কোনও গোলমালও হয়নি। কেন এমন করল, জানি না।’ 

সম্পর্কিত সংবাদ