Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল নেতা কুরবান শা হত্যা মামলায় সাক্ষ্য প্রথম আইও’র

পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা হত্যা মামলার প্রথম তদন্তকারী পুলিস অফিসার (আইও) সোমবার আদালতে সাক্ষ্য দিলেন।

তৃণমূল নেতা কুরবান শা হত্যা মামলায় সাক্ষ্য প্রথম আইও’র
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা হত্যা মামলার প্রথম তদন্তকারী পুলিস অফিসার (আইও) সোমবার আদালতে সাক্ষ্য দিলেন। তবে কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে এদিন ওই পুলিস অফিসারের সাক্ষ্য অসমাপ্ত থাকে। পরবর্তী শুনানি আগামী ২২ আগস্ট। আদালত সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া তৃণমূল নেতার দেহের ‘সুরতহাল’ করেছিলেন ওই তদন্তকারী অফিসার। তারপর ঘটনাস্থল থেকে মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এই মামলার বিশেষ সরকারি কৌঁসুলি গণেশ মাইতি বলেন, ‘এদিন ৮৭তম সাক্ষী হিসেবে ওই পুলিস অফিসার সাক্ষ্য দেন। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটির শুনানি চলছে কলকাতার বিচারভবনে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ