Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রকাশ্যে ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর প্রথম ঝলক

নীতেশ তেওয়ারির ‘রামায়ণ’ নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে উন্মাদনা ছিলই। আজ, বৃহস্পতিবার সেই উন্মাদনা দ্বিগুণ করে দিয়েছেন ‘রামায়ণে’র নির্মাতারা।

প্রকাশ্যে ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর প্রথম ঝলক
  • ৩ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

মুম্বই, ৩ জুলাই: নীতেশ তেওয়ারির ‘রামায়ণ’ নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে উন্মাদনা ছিলই। আজ, বৃহস্পতিবার সেই উন্মাদনা দ্বিগুণ করে দিয়েছেন ‘রামায়ণে’র নির্মাতারা। কারণ এদিন ইউটিউবে মুক্তি পেয়েছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর প্রথম ঝলক। দুরন্ত ভিএফএক্সের কাজ ও একাধিক চমক রয়েছে। এদিন ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর প্রথম ঝলকের মাধ্যমে প্রত্যেকটি চরিত্রে কারা অভিনয় করছেন সেই বিষয়ে সিনেমা প্রেমীদের জানানো হয়েছে।

Advertisement

আগেই জানা ছিল, নীতেশ তেওয়ারির ‘রামায়ণ’ সিনেমাতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর ও রাবণ যশ। সীতার চরিত্রে সাই পল্লবী ও হনুমানের চরিত্রে সানি দেওল। একই সঙ্গে এদিন জানা গিয়েছে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন রবি দুবে। নীতেশ তেওয়ারির ‘রামায়ণ’ দুটি পার্টে মুক্তি পাবে। প্রথমটি আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের দিওয়ালি ও দ্বিতীয় পার্টটি ২০২৭ সালে মুক্তি পাবে। দক্ষিণী অভিনেতা যশ ও নমিত মালহোত্রা সিনেমাটির প্রযোজনা করছেন। সঙ্গীত পরিচালনার দায়িত্বে এ আর রহমান ও হান্স জিমের। 

সম্পর্কিত সংবাদ