Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মিটল প্রথম দিনের ইন্টারভিউ, আবেদন করলে পরে সুযোগ পাবেন অনুপস্থিতরা

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ের ইন্টারভিউ হয়ে গেল মঙ্গলবার। পর্ষদ সূত্রে খবর, এদিন ১২৫ জন ইংরেজি মাধ্যমের প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল।

মিটল প্রথম দিনের ইন্টারভিউ, আবেদন করলে পরে সুযোগ পাবেন অনুপস্থিতরা
  • ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ের ইন্টারভিউ হয়ে গেল মঙ্গলবার। পর্ষদ সূত্রে খবর, এদিন ১২৫ জন ইংরেজি মাধ্যমের প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল। আজ, বুধবার আরও ১১০ জন প্রার্থী ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন। পর্ষদ সূত্রের খবর, বেশকিছু প্রার্থী অনুপস্থিত রয়েছেন। অনেকে আবার যোগ্যতামানে উত্তীর্ণ হতে না পেরে ইন্টারভিউয়ে বসতে পারেননি। যেমন, অনেক প্রার্থী ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিংয়ের মাধ্যমে ডিএলএড করে আসা প্রার্থীরাও ইন্টারভিউয়ে হাজির হয়েছিলেন। তবে, এই প্রতিষ্ঠানে শুধুমাত্র কর্মরত শিক্ষকদেরই এককালীন ছাড় দেওয়া হয়েছিল। এবারের নিয়োগে সেই ছাড় না-থাকায় তাঁরা বাতিল হয়েছিলেন। অনেকে আবার বিএড ডিগ্রি করেও ইন্টারভিউয়ে হাজির হয়েছেন। তাঁরাও বাদ গিয়েছেন। পর্ষদ অবশ্য বাদ পড়া বা অনুপস্থিত প্রার্থীর সংখ্যা এখনই জানাতে চায়নি। এক কর্তা বলেন, এদিন যাঁরা অনুপস্থিত, তাঁদের পুরোপুরি অনুপস্থিত ধরে নেওয়া যাবে না। এমনও হতে পারে উত্তরবঙ্গের কোনও প্রার্থী হয়তো ট্রেনের টিকিট পাননি বা অন্যকোনও সমস্যায় উপস্থিত হতে পারেননি। আবেদন করলে তাঁদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তাই ইন্টারভিউ শেষ না-হলে কতজন অনুপস্থিত বা বাতিল হলেন, সেই তথ্য সঠিকভাবে দেওয়া সম্ভব নয়। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন প্রার্থীরা। অনেকেই অবশ্য একদিন আগে থেকেই কলকাতার কোনও হোটেল বা অত্মীয় পরিজনের বাড়িতে উঠেছিলেন। তাঁদের অনেকেই এদিন লাইনে দাঁড়িয়ে বলেন, এতদিন বাদে নিয়োগের ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছি, তাই কোনওরকম ঝুঁকি নিতে চাইনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ