রাজস্থানে গরিব রথ এক্সপ্রেসে আগুন
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: চলন্ত গরিব রথ এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! শনিবার ভোর তিনটে নাগাদ ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায় বলে খবর। যদিও লোকো পাইলটের তৎপরতায় কামরা পর্যন্ত পৌঁছতে পারেনি আগুন। ফলে হতাহতের ঘটনা এড়ানো গিয়েছে। রাত সাড়ে এগারোটা নাগাদ মুম্বইয়ের বান্দ্রা থেকে যাত্রা শুরু করে গরিব রথ এক্সপ্রেস। আজমির থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সেন্দ্রা স্টেশনের কাছে আগুন লাগে। ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। 

Advertisement