Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জাতীয় সড়কের উপর চলন্ত গ্যাসের ট্যাঙ্কারের চালকের কেবিনে অগ্নিকাণ্ড!

জাতীয় সড়কের উপর চলন্ত গ্যাসের ট্যাঙ্কারের চালকের কেবিনে অগ্নিকাণ্ড!
  • ২৮ জুলাই, ২০২৫ ০৯:০৭
Prefer us on Google

গ্যাস ভর্তি ট্যাঙ্কারের চালকের কেবিনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল। আজ, সোমবার সকালে ১৬ নং জাতীয় সড়কের উপর হাওড়ার উলুবেড়িয়া থানার জোড়া কলতলায় ঘটে ঘটনাটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে দ্রুত আগুন নেভান দমকলের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি কলকাতার দিকে যাচ্ছিল। সকাল ৮ টা নাগাদ জোড়া কলতলার কাছে কলকাতার দিকে যাওয়ার লেনে একটি লরি আচমকাই ওই গ্যাস ট্যাঙ্কারের সামনের দিকে ধাক্কা মারে। যার ফলে ট্যাঙ্কারের কেবিনে আগুন লেগে যায়। চালক দ্রুত কেবিন থেকে নেমে পড়েন। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। পরে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে এই ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ