স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা পরিচালিত ক্যান্টিনে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আগুন আপাতত নিয়ন্ত্রণে। আজ, বুধবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার ১ নং বিডিও অফিসের ক্যান্টিনে। দমকল সূত্রে খবর, ক্যান্টিনের গ্যাস ওভেন থেকে আগুন লাগে। আতঙ্ক ছড়িয়ে পড়ে অফিস চত্বরে। প্রাথমিকভাবে বিডিও অফিসের কর্মীরা জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রশাসন সূত্রে খবর বিডিও অফিসের কর্মীরা তৎপর হওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ক্যান্টিনে রান্না করার কাজে নিযুক্ত এক মহিলা কর্মী জখম হয়েছেন । তিনি হাসপাতালে চিকিৎসাধীন।



