Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সাত সকালেই মালগাড়িতে অগ্নিকাণ্ড! বিঘ্ন ট্রেন চলাচল

সাত সকালেই মালগাড়িতে অগ্নিকাণ্ড! বিঘ্ন ট্রেন চলাচল
  • ১৩ জুলাই, ২০২৫ ০৮:০৭
Prefer us on Google

তামিলনাড়ুর তিরুভাল্লুরের কাছে একটি মালগাড়িতে অগ্নিকাণ্ড! ওই মালগাড়ির চার থেকে পাঁচটি বগিতে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, রেল পুলিস। আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকার ওভারহেডের তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যার ফলে ঘুরপথে চালানো হচ্ছে ট্রেন। হতাহতের খবর নেই। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ