আন্দুলের মৌরি নিমতলা এলাকার একটি বাইক সারানোর গ্যারেজে অগ্নিকাণ্ড। আজ, মঙ্গলবার দুপুরে সেখানে আচমকাই আগুন লেগে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। নাম সন্দীপ দাস (৩৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্যারেজের আড়ালে প্রচুর পরিমাণ বেআইনি তেল মজুত করে বিক্রি করা হত সেখানে। সেই কারণেই অগ্নিকাণ্ডটি বড় আকার নেয় বলে মনে করা হচ্ছে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।


