পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ, মঙ্গলবার বিকেলে ওই স্কুল ক্যাম্পাসের ভিতরে থাকা মাল্টিজিমে হঠাৎই আগুন লেগে যায়। স্কুল ছুটির ঠিক আগেই এই আগুন লাগায় বিদ্যালয় প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ। দমকলের কর্মীদের প্রাথমিক অনুমান , শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বেশ কিছু স্কুল ব্যাগ ও পড়ুয়াদের ইউনিফর্ম অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই মাল্টি জিমের ভিতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।



