Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বজবজে জুটমিলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

নরেন্দ্রপুরের নাজি়রাবাদের পর এবার বজবজ। একটুর জন্য রক্ষা। আজ, রবিবার দুপুর ১২টা নাগাদ বজবজ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে...

বজবজে জুটমিলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নরেন্দ্রপুরের নাজি়রাবাদের পর এবার বজবজ। একটুর জন্য রক্ষা। আজ, রবিবার দুপুর ১২টা নাগাদ বজবজ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি জুটমিলের ওয়ার্প হোয়ান্ডিং ও স্পিনিং বিভাগে হঠাত্ আগুন লাগে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই জুটমিলে কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। পরে নির্দেশ দেওয়া হয়,  সাতদিনের মধ্যে জুটমিলে অগ্নিনির্বাপক ব্যবস্থা করতে হবে। নইলে কড়া ব্যবস্থা নেবে দমকল।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ