Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ধূপগুড়ি সুপার মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ল বেশ কয়েকটি দোকান

রাতের অন্ধকারে জলপাইগুড়ির ধূপগুড়ি সুপার মার্কেটে আগুন। পুড়ল বেশ কয়েকটি দোকান। মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে...

ধূপগুড়ি সুপার মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ল বেশ কয়েকটি দোকান
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০২
Prefer us on Google

রাতের অন্ধকারে জলপাইগুড়ির ধূপগুড়ি সুপার মার্কেটে আগুন। পুড়ল বেশ কয়েকটি দোকান। মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রথমে একটি কাপড়ের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে সেই আগুন। কয়েক ঘণ্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনলেও অন্তত সাত-আটটি দোকান পুড়ে গিয়েছে। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে শর্টসার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে বলে অনেকের অনুমান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ