Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঘাযতীন হাসপাতালে অগ্নিকাণ্ড

বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে আচমকা আগুন লেগে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে হাসপাতালের রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

বাঘাযতীন হাসপাতালে অগ্নিকাণ্ড
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে আচমকা আগুন লেগে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে হাসপাতালের রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে। 

Advertisement

জানা গিয়েছে, রান্নাঘর থেকে গ্যাস লিক করে আগুন ধরে গিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয় কাউন্সিলার মিতালী বন্দ্যোপাধ্যায় বলেন, হাসপাতালের অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যেই আগুন নিভিয়ে দেওয়া গিয়েছে। কোনওরকম বড়ো দুর্ঘটনা ঘটেনি। তবে, হাসপাতাল হওয়ায় সাধারণ মানুষ, রোগীর পরিজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া স্বাভাবিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ