গোপালনগর থানার কানসোনা এলাকায় একটি প্লাইউড কারখানায় আগুন। আজ, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে বনগাঁ থেকে দুটি এবং চাকদহ থেকে একটি দমকলের ইঞ্জিন আসে অকুস্থলে। এখনও আগুন নেভানোর কাজ চলছে। কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। আপাতত আগুন লাগার যথাযথ কারণ জানা যায়নি।
Advertisement



