Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

এফআইআর দায়ের

আইনি বিপাকে সানি দেওল অভিনীত ‘জাট’। সদ্য মুক্তি পেয়েছে ছবিটি। বক্স অফিসে ভালো ফলও করছে

এফআইআর দায়ের
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আইনি বিপাকে সানি দেওল অভিনীত ‘জাট’। সদ্য মুক্তি পেয়েছে ছবিটি। বক্স অফিসে ভালো ফলও করছে। এরই মাঝে ছবির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠল। মূলত একটি দৃশ্যকে কেন্দ্র করে এই অভিযোগ। ইতিমধ্যে পাঞ্জাবের জলন্ধর পুলিসের কাছে এই বিষয়ে এফআইআর দায়ের হয়েছে। জানা গিয়েছে, ছবির নির্মাতাদের পাশাপাশি সানি ও রণদীপ হুডার বিরুদ্ধেও এফআইআর হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সিনেমার একটি দৃশ্য খ্রিস্টান সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে। দেশজুড়ে অশান্তি সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে গুড ফ্রাইডে ও ইস্টারের মাসে ছবিটি রিলিজ করা হয় বলেও অভিযোগপত্রে লেখা হয়েছে। যদিও বিতর্ক শুরু হতেই ছবি থেকে ওই বিশেষ দৃশ্যটি সরিয়ে দেওয়া হয়েছে। ক্ষমাও চেয়েছেন নির্মাতারা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ