প্রশান্ত ভূষণের বিরুদ্ধে এফআইআর
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভকে নিয়ে ভুয়ো ভিডিয়ো ছড়ানোর অভিযোগ। প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ৩ নভেম্বর বুধবার সাইবার নজরদারির সময় বিষয়টি সামনে আসে। ‘দ্যকোটসনিউজ’ শীর্ষক সোশ্যাল মিডিয়া হ্যান্ডলটি ভূষণের এক্স অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট ভিডিয়োটি শেয়ার করেছিল। অভিযোগ, তাতে বিভ্রান্তিকর বিষয়বস্তু ছিল। সেই ভিডিয়োর মাধ্যমে গুজব ছাড়ানোর, কোনো ব্যক্তিবিশেষকে অবমাননার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই স্পেশাল সেল থানায় প্রবীণ আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাতে জালিয়াতি, মানহানি সহ ভারতীয় ন্যায় সংহিতা ও তথ্য-প্রযুক্তি আইনের একাধিক ধারার উল্লেখ করেছেন আধিকারিকরা।     

Advertisement