Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

লক্ষ্মীবারে কেমন থাকবে আপনার ভাগ্য, জানুন...

লক্ষ্মীবারে কেমন থাকবে আপনার ভাগ্য, জানুন...
  • ১২ জুন, ২০২৫ ০৮:০৬
Prefer us on Google

মেষ: দীর্ঘমেয়াদি সঞ্চয় ও অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে ধনাগম। কাজকর্মের বিশেষ কোনও কাঙ্ক্ষিত সুখবর পেতে পারেন।

Advertisement

বৃষ: সৃজনশীল কাজকর্মে বিশেষ সাফল্য ও সুনাম। ধনাগম ভাগ্য অনুকূল। সুচিকিৎসায় রোগারোগ্য। 

মিথুন: স্ত্রী বা সন্তানের শরীর-স্বাস্থ্য নিয়ে মানসিক উদ্বেগ। কর্মস্থলে সহকর্মীদের শত্রুতা পূর্ণ আচরণে মনঃকষ্ট। উপার্জন বাড়বে।

কর্কট: শরীর-স্বাস্থ্যের সমস্যায় ভোগান্তি বৃদ্ধি ও সাধারণ চলাফেরায় বাধা। ব্যয়ের চাপ বাড়বে।

সিংহ: কর্মস্থলে সহকর্মীদের বাধা সত্ত্বেও কর্মে উন্নতি হবে। অর্থ সমস্যার সমাধানযোগ। শরীর-স্বাস্থ্য মোটামুটি।

কন্যা: অফিসের কর্মে সাফল্য। ব্যবসায় অগ্রগতি। বিদ্যাশিক্ষায় উন্নতি। দাম্পত্যে চাপ।

তুলা:  কাজকর্মে বাধা ও মানসিক অস্থিরতা। খেলোয়াড়দের পক্ষে দিনটি শুভ। উচ্চশিক্ষায় অগ্রগতি।

বৃশ্চিক: উচ্চশিক্ষা ও গবেষণায় উন্নতি ও সেই সূত্রে কর্ম লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য একপ্রকার থাকবে। মানসিক চাপ এড়াতে চেষ্টা করুন।

ধনু: প্রেম-প্রণয় বা বিয়ের যোগাযোগ আসতে পারে। ব্যবসায়ী ও আমলাদের কর্মে উন্নতি। মনে অস্থিরতা।

মকর: পুরানো রোগের বৃদ্ধিতে দৈহিক ভোগান্তি। ব্যবসা এবং পেশায় বিলম্বিত অগ্রগতি। আয় ভাগ্য শুভ।

কুম্ভ: কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বদলির যোগও বিদ্যমান। শরীর-স্বাস্থ্য দেখে চলুন। বাক্যে মার্জিত হন।

মীন: কাজকর্মে উন্নতি ও সুনাম। বিজ্ঞানী ও বিচারকদের সাফল্য। অর্থিক দিকটি অনুকূল।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ