রাজ্যে সক্রিয় উত্তুরে হাওয়া। সেই কারণে জেলা থেকে শহরে ফের নামতে শুরু করেছে পারদ। ফিরেছে শীতের আমেজ। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ, বুধবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। এদিন সকালে শহরের আকাশে কুয়াশা দেখা গিয়েছিল। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।



