বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে শহরে উত্তুরে হাওয়া প্রবেশে বাধা পাচ্ছে। সেই কারণে বাড়ছে তাপমাত্রা। শীতের আমেজ উধা হয়েছে। আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ সেলসিয়াস কম। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ, সোমবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। এদিন সকালে কুয়াশা ছিল শহরের আকাশে। আজ, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।



