Bartaman Logo
৫ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

অবশেষে পুলিশের জালে ধর্মগুরু

অবশেষে পুলিশের জালে স্বঘোষিত ধর্মগুরু চৈতন্যনন্দ সরস্বতী। তাঁর বিরুদ্ধে ছাত্রীদের যৌন হেনস্তা ও কুরুচিকর মেসেজ পাঠানোর অভিযোগ রয়েছে।

অবশেষে পুলিশের জালে ধর্মগুরু
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: অবশেষে পুলিশের জালে স্বঘোষিত ধর্মগুরু চৈতন্যনন্দ সরস্বতী। তাঁর বিরুদ্ধে ছাত্রীদের যৌন হেনস্তা ও কুরুচিকর মেসেজ পাঠানোর অভিযোগ রয়েছে। রবিবার ভোরে আগ্রার তাজগঞ্জের একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এদিন তাঁকে পাঁচদিনের পুলিশ হেপাজতে পাঠিয়েছে দিল্লির একটি আদালত। দিল্লিতে একটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট রয়েছে ৬২ বছরের ধর্মগুরুর। তাঁর বিরুদ্ধে ১৭ জন ছাত্রী অশ্লীল মেসেজ ও যৌন হেনস্তার অভিযোগ করেন। শুধু অশ্লীল মেসেজ নয়, ছাত্রীদের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে জড়ানোর চেষ্টা করতেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। গত ৪ আগস্ট অভিযোগ দায়ের হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গ্রেফতারি এড়াতে বিভিন্ন ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। এদিন ভোরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ