Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপে ফিফা ফ্যান পার্কে লাগবে প্রবেশ মূল্য

২০২৬ বিশ্বকাপের বল গড়াতে এখনও ঢের দেড়ি। তবে ফুটবলের সবচেয়ে বড় আসর ঘিরে মাথা চাড়া দিচ্ছে একের পর এক বিতর্ক।

বিশ্বকাপে ফিফা ফ্যান পার্কে লাগবে প্রবেশ মূল্য
  • ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ২০২৬ বিশ্বকাপের বল গড়াতে এখনও ঢের দেড়ি। তবে ফুটবলের সবচেয়ে বড় আসর ঘিরে মাথা চাড়া দিচ্ছে একের পর এক বিতর্ক। মেগা টুর্নামেন্টের সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছিল ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকার মতো। চড়া দামের জন্য সমর্থকদের রোষানলের মুখে পড়ে ফিফা। তড়িঘড়ি বেশ কিছু অংশের টিকিটের দাম অনেকটাই কামানো হয়। এবার মার্কিন মুলুকে প্রথমবারের জন্য ফ্যান পার্কে প্রবেশ মূল্য চালু করছে বেশ কিছু আয়োজক শহর। যা নিয়ে ফের শুরু হয়েছে প্রবল সমালোচনা।

Advertisement


অতীতে যে কোনও মেগা আসরে বিভিন্ন শহরে ফিফা ফ্যান পার্কের আয়োজন করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেখানে জায়ান্ট স্ক্রিনে লাইভ ম্যাচ দেখার পাশাপাশি ফুড স্টল, অন্যান্য বিনোদন, বাচ্চাদের খেলার জায়গার ব্যবস্থা থাকে, যা ভক্তদের মধ্যে আনন্দ ও উন্মাদনা ছড়িয়ে দেয়। অতীতে এই সকল ফিফা ফ্যান পার্কে প্রবেশ করতে কোনও মূল্য লাগত না। তবে ২০২৬ বিশ্বকাপে বেশ কিছু শহরে এই ফ্যান পার্কে প্রবেশ করতে লাগবে টিকিট। যার মূল্য ধার্য করা হয়েছে ১২.৫ ডলার।


নিউ জার্সি শহরে আয়োজিত লিবার্টি স্টেট পার্কের জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে টিকিট বিক্রি। এই নিয়ে ক্ষোভ জমছে অনুরাগীদের মধ্যে। ফিফার তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, সমর্থকদের নিরাপত্তার কথা মাথায় রেখে অত্যাধিক ভীড় সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, শুধুমাত্র নিউ জার্সিতে আয়োজিত ম্যাচ নয়, অন্যান্য খেলার জন্যও এই টিকিট বিক্রি করা হচ্ছে। যার মধ্যে রয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচও। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি আয়োজিত হবে মেক্সিকো সিটিকে। সেই ম্যাচের জন্য ফ্যান পার্কের টিকিট বিক্রি মোটেই ভালোভাবে নিচ্ছে না ফুটবল অনুরাগীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ