২৭০ জন যাত্রী বোঝাই একটি ফেরি ডুবল উত্তর সাইপ্রাসে। গিরনে থেকে তাউকুর দিকে যাচ্ছিল ফেরিটি। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় কোস্ট গার্ড। শুরু হয়েছে উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে একটি কপ্টারও। আপাতত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



