Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ গভর্নর নিউসম

অশান্তির আগুন আমেরিকার লস এঞ্জেলেসে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে সেখানে উত্তাপ ছড়িয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ গভর্নর নিউসম
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লস এঞ্জেলস: অশান্তির আগুন আমেরিকার লস এঞ্জেলসে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে উত্তপ্ত শহর। লস এঞ্জেলসের নানা প্রান্তে অভিবাসন অভিযানকে ঘিরে বিক্ষোভ ছড়ায়। তা সামলাতে দু’হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। তারই বিরোধিতা করে স্বয়ং প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার আর্জি ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্ট গেভিন নিউসমের। অন্যদিকে গভর্নরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত বলে পাল্টা মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

Advertisement

রবিবার বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী রাবার বুলেট ছোড়ে। সেই সময়  জখম হন এক অস্ট্রেলিয় মহিলা সাংবাদিক। নাইন নিউজের আমেরিকার সংবাদদাতা লরেন টোম্যাসি ঘটনাস্থল থেকে খবর করছিলেন। ক্যামেরার সামনে লাইভ সম্প্রচারের সময় তিনি জখম হন। সেই ঘটনার ভিডিও সামনে এসেছে। সেখানে ওই মহিলা সাংবাদিককে বলতে শোনা যাচ্ছে, ‘বেশ কয়েক ঘণ্টার অচলাবস্থার পর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। পরিস্থিতি সামলাতে মাঠে নেমেছে ঘোড়সওয়ার বাহিনী। বিক্ষোভকারীদের দিকে রবার বুলেট ছোড়া হচ্ছে। লস এঞ্জেলস শহরের কেন্দ্রস্থল থেকে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে।’ এরইমধ্যে তাঁকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে একজন পুলিস। এরপরই ভিডিওতে একজনকে পুলিস অফিসারকে উদ্দেশ করে বলতে শোনা গিয়েছে, আপনারা সাংবাদিককেও গুলি করছেন! অন্য একজন টোম্যাসিকে জিজ্ঞাসা করেন, আপনার কিছু হয়নি তো। জবাবে তিনি বলেন, আমি ঠিক আছি।  নাইন নিউজ এক বিবৃতিতে জানিয়েছে, ওই সাংবাদিক ও ক্যামেরাম্যান সুরক্ষিত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ