Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্লাবগুলির সঙ্গে ফের বৈঠকে ফেডারেশন

আইএসএলের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। চলতি বছরের ডিসেম্বর মাসে ফেডারেশনের সঙ্গে মৌ চুক্তি শেষ হচ্ছে এফএসডিএলের।

ক্লাবগুলির সঙ্গে ফের বৈঠকে ফেডারেশন
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। চলতি বছরের ডিসেম্বর মাসে ফেডারেশনের সঙ্গে মৌ চুক্তি শেষ হচ্ছে এফএসডিএলের। কিন্তু এখনও পর্যন্ত নতুন মাস্টার রাইটস সই করেনি সর্বভারতীয় ফুটবল সংস্থা। ফলে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে খুব একটা আগ্রহী নয় এফএসডিএল। এই নিয়ে জট কাটাতে গত সপ্তাহেই ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। সেখানে তিনি আইএসএল হওয়া নিয়ে আশারবাণী শোনালেও, নিশ্চিত কোনও দিশার আলো দেখাতে পারেননি। এরপরই ফের ক্লাবগুলি চিঠি দেয় এআইএফএফ’কে। এবার তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য দাবি করে। কারণ ফেডারেশনের সংবিধান নিয়ে মমলা চলছে আদালতে। চূড়ান্ত রায়ের পরই হবে নির্বাচন। তারপর নতুন কমিটি এলে মাস্টার রাইটস সই নিয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে যতদিন না গোটা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ততদিন বিকল্প কোনও পথ বার করতেই এই আবেদন জানায় তারা। সেই মর্মেই এবার ক্লাবগুলির সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছে ফেডারেশন। সেখানে ক্লাবগুলির আইনি পরামর্শদাতা ও অ্যাপেক্স বডিও উপস্থিত থাকবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ