দুই ছেলের অত্যাচারে বাড়ি ছাড়া বাবা। নিজের বাড়ি থাকতেও আশ্রয় হয়েছে ভাড়া বাড়িতে। ছেলেদের বিরুদ্ধে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ। বিষয়টিকে কেন্দ্র করে থানার দ্বারস্থ সুনীল সরকার নামের এক বৃদ্ধ। দুই ছেলে ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। সুনীলবাবুর অভিযোগ, বিষ খাওয়ানোর চেষ্টাও করেছে তার দুই ছেলে। ওই বৃদ্ধের স্ত্রী চার বছর আগে মারা গিয়েছে। এদিকে ছেলে ও বৌমাদের অত্যাচারে দিশাহীন হয়ে পড়েছেন বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের উত্তরখাগড়াবাড়ি এলাকায়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।



