Bartaman Logo
৯ জুন, ২০২৬

বাবা-ছেলেকে কুপিয়ে খুন, ধৃত প্রতিবেশী

বাবা-ছেলেকে কুপিয়ে খুন। দিল্লির চিত্তরঞ্জন  পার্ক এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দক্ষিণ দিল্লির অলকনন্দার তারা অ্যাপার্টমেন্টের বাসিন্দা রাকেশ সুদ ও করন সুদকে কুপিয়ে খুন করেছেন ওই আবাসনেরই বাসিন্দা আসাদ।

বাবা-ছেলেকে কুপিয়ে খুন, ধৃত প্রতিবেশী
  • ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বাবা-ছেলেকে কুপিয়ে খুন। দিল্লির চিত্তরঞ্জন  পার্ক এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দক্ষিণ দিল্লির অলকনন্দার তারা অ্যাপার্টমেন্টের বাসিন্দা রাকেশ সুদ ও করন সুদকে কুপিয়ে খুন করেছেন ওই আবাসনেরই বাসিন্দা আসাদ। শুক্রবার সন্ধ্যায় আবাসনের কাছে ঘটনাটি ঘটে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার নেপথ্যে রয়েছে লেনদেন সংক্রান্ত পুরনো কোনো বিবাদ। প্রথমে রাকেশের সঙ্গেই বচসায় জড়ান আসাদ। কিছুক্ষণের মধ্যে ছুরি বার করে রাকেশকে কোপাতে শুরু করেন। বাবাকে বাঁচাতে ছুটে  আসে করন। সঙ্গে রাহুল নামে এক আত্মীয়। আসাদের হামলায় তাঁরাও গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে চম্পট দেন অভিযুক্ত আসাদ। তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাকেশ ও করনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাহুলের চিকিৎসা চলছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পলাতক আসাদকে কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার করা হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রত্যক্ষদর্শীদেরও। 
তবে এই ঘটনার জেরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তীব্র নিন্দা করে দিল্লির আইন-সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে আপ শিবির। সোশ্যাল মিডিয়ায় আপ নেতা সৌরভ ভরদ্বাজ লেখেন, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ সহ বহু সাংসদ এই আবাসনে দীর্ঘদিন থেকেছেন। সেই সুবাদে এটি দক্ষিণ দিল্লির সবচেয়ে সুরক্ষিত এলাকা হওয়ার কথা ছিল। জোড়া খুনের ঘটনা প্রমাণ করল কতটা দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। একইসঙ্গে রাজধানীর বর্তমান পুলিশ কমিশনার সতীশ গোলচার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সম্পর্কিত সংবাদ