Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বায়োপিকে ফারহান

ফারহান আখতার আর ডি বর্মণের বায়োপিকে মুখ্য চরিত্রে। পরিচালক নীরজ পাণ্ডের এই প্রজেক্টে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিস্তারিত পড়ুন।

বায়োপিকে ফারহান
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• আর ডি বর্মণের বায়োপিকে মুখ্য চরিত্রে কাজ করবেন ফারহান আখতার। শোনা যাচ্ছে, পরিচালক নীরজ পাণ্ডে তৈরি করতে চলেছেন কিংবদন্তি শিল্পীর জীবনীচিত্র। সেখানেই প্রধান ভূমিকায় দেখা যাবে ফারহানকে। ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করেছেন ফারহান। ‘ভাগ মিলখা ভাগ’, ‘তুফান’-এর মতো একাধিক ছবিতে ফারহান আখতারের পারফরম্যান্স প্রশংসিত। পাশাপাশি চরিত্রের প্রয়োজনে ফারহান যেভাবে নিজেকে প্রস্তুত করেন, তাও নজরকাড়া। ফের এমন এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার সুযোগ হাতছাড়া করতে চাননি অভিনেতা। সম্প্রতি তাঁর প্রযোজিত ‘ডন ৩’ ছেড়ে দিয়েছেন রণবীর সিং। তা নিয়ে রণবীরের সঙ্গে ফারহানের দ্বন্দ্ব বলিউডে কারও অজানা নয়। পাশাপাশি ফারহানের প্রযোজনায় ‘জি লে জারা’র কাজও চলছে ধীরে ধীরে। ফলে আপাতত অভিনয়ে মন দিতে চান ফারহান। সে কারণেই নতুন চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ