Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিচালনায় ফিরছেন ফারহা

তিনি পরিচালনায় ফিরলে শাহরুখ খানকেই কাস্ট করবেন মুখ্যচরিত্রে, জানালেন পরিচালক ফারহা খান।

পরিচালনায় ফিরছেন ফারহা
  • ২১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• তিনি পরিচালনায় ফিরলে শাহরুখ খানকেই কাস্ট করবেন মুখ্যচরিত্রে, জানালেন পরিচালক ফারহা খান। ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’-এর মতো জনপ্রিয় বলিউড ছবি তৈরি করেছেন অভিনেতা-পরিচালক জুটি। ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ ফারহা পরিচালিত শেষ ছবি। শাহরুখ অভিনীত সেই ছবির পর থেকে বিরতি নিয়েছিলেন ফারহা। অবশেষে তিনি ফিরতে চলেছেন পরিচালকের কুর্সিতে। সাম্প্রতিক এক ভিডিওতে তিনি বলেছেন, ‘আমি শীঘ্রই পরিচালনায় ফিরব। আমার সন্তানরা কলেজে যাচ্ছে। এটাই সুযোগ। এখনই সঠিক সময়।’ ফারহা কথা দিয়েছেন, চলতি বছরের শেষেই তিনি পরিচালনার জন্য কাজ শুরু করবেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, শাহরুখ খানের সঙ্গেই কাজ করতে আগ্রহী তিনি। আর শাহরুখ যদি রাজি না হন? সেক্ষেত্রে ইউটিউবে মনোনিবেশ করবেন পরিচালক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ