Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিশেষ স্মারক রাখতে হুড়োহুড়ি সমর্থকদের, ৭০ হাজার টাকায় মেসির ছোঁয়া ঘাস বিক্রির সিদ্ধান্ত ইন্তার মায়ামির

মাঠের ঘাসের দাম প্রায় ৭০ হাজার টাকা! শুনে চমকে ওঠার কিছু নেই। এই মাঠেই খেলেছেন লায়োনেল মেসি। তাঁর ছোঁয়ায় ইন্তার মায়মি জিতেছে মেজর লিগ সকার কাপ।

বিশেষ স্মারক রাখতে হুড়োহুড়ি সমর্থকদের, ৭০ হাজার টাকায় মেসির ছোঁয়া ঘাস বিক্রির সিদ্ধান্ত ইন্তার মায়ামির
  • ২৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: মাঠের ঘাসের দাম প্রায় ৭০ হাজার টাকা! শুনে চমকে ওঠার কিছু নেই। এই মাঠেই খেলেছেন লায়োনেল মেসি। তাঁর ছোঁয়ায় ইন্তার মায়মি জিতেছে মেজর লিগ সকার কাপ। তাই সমর্থকদের স্মারক হিসেবে সংগ্রহ করার জন্য ক্লাব কর্তৃপক্ষ এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে। বুকিংয়ে মিলছে প্রবল সাড়া। নতুন বছরেই ঘাস এবং অন্যান্য উপহার পৌঁছে যাবে অনুরাগীদের কাছে। উল্লেখ্য, আগামী বছর ক্লাবের নবনির্মিত স্টেডিয়াম মায়ামি ফ্রিডম পার্কে হোম ম্যাচ খেলবেন মেসিরা। তাই চেজ স্টেডিয়াম ছাড়ার আগে সমর্থকদের কাছে স্মৃতি ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

মোট পাঁচটি ক্যাটাগরিতে এই ঘাস বিক্রি করা হচ্ছে। সর্বনিম্ন ৫০ ডলার (৪৫০০ টাকা) থেকে সর্বোচ্চ ৭৫০ ডলার (৭০হাজার টাকা)। বিশেষ তৈরি বাক্সয় থাকছে ১০ নম্বর লেখা জার্সির আকৃতি চাবির রিং। রয়েছে ঘাস, গোল্ড প্লেটেড ধাতব টিকিট ও মেসি-সুয়ারেজদের ছবি। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা বয়েছে, ‘এই সেই মাঠ যেখানে ২০২০ সালে ইন্তার মায়ামি পথ চলা শুরু করে। ২০২৩ সালে লায়োনেল মেসির দলে যোগ দেওয়া। আর এখানেই আমাদের প্রথম খেতাব জেতাও। যার মধ্যে রয়েছে প্রথম এমএলএস কাপ। আগামী বছর নতুন করে পথ চলা শুরু করব আমরা। তার আগে এই মাঠের ঘাস সমর্থকদের কাছে স্মারক হিসেবে রেখে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’ ২০২৫ মরশুমটা দুরন্ত কেটেছে ইন্তার মায়ামির। মেজর লিগ সকার কাপ জয়ের পাশাপাশি সোনার বুট জেতেন মেসি।

Advertisement
সম্পর্কিত সংবাদ