Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

দুই মহারথীকে দেখে হতাশ অনুরাগীরা

রোহিত শর্মা ও বিরাট কোহলির ২০২৭ ওডিআই বিশ্বকাপে খেলার সম্ভাবনায় কি কাঁটা পড়ল গোড়াতেই? রবিবার পারথে দুই মহারথীর ব্যর্থতার পর সেই চর্চা সর্বত্র। ক্রিকেটপ্রেমীরা বেজায় হতাশ।

দুই মহারথীকে দেখে হতাশ অনুরাগীরা
  • ২০ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

পারথ: রোহিত শর্মা ও বিরাট কোহলির ২০২৭ ওডিআই বিশ্বকাপে খেলার সম্ভাবনায় কি কাঁটা পড়ল গোড়াতেই? রবিবার পারথে দুই মহারথীর ব্যর্থতার পর সেই চর্চা সর্বত্র। ক্রিকেটপ্রেমীরা বেজায় হতাশ। প্রিয় নায়কদের এমন অসহায়তা মেনে নিতে পারছেন না তাঁরা।

Advertisement

সিরিজের প্রথম ওয়ান ডে’তে অজি পেসারদের সামনে দাঁড়াতেই পারেননি রোহিত ও বিরাট। দলের দুই সিনিয়র তারকা এদিন খেলেছেন মোট ২২টি ডেলিভারি। রোহিতের সংগ্রহ ৮। বিরাটের শূন্য। অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের ক্রিকেটে এর আগে কখনও খাতা খোলার আগে ফেরেননি ভিকে। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তাঁর ৩৯তম শূন্য। অন্যদিকে, ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে রোহিতও হতাশ করলেন। দু’জনের কামব্যাক নিয়ে তৈরি হয়েছিল বিশাল ‘হাইপ’। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে শুরুতেই তা বড় ধাক্কা খেল। স্বাভাবিকভাবেই আশঙ্কা থাকছে, এই সিরিজ না দুই মহারথীর বিদায়বাসর হয়ে ওঠে! নেটদুনিয়ায় আক্ষেপ ঝরিয়েছেন ভক্তরা। একজন বলেছেন, ‘এভাবে নিজের সুনাম নষ্ট না করাই ভালো। দয়া করে অবসর নিন।’ আর একজনের মন্তব্য, ‘অতীতের পারফরম্যান্সের নিরিখে আর কতদিন বয়ে যাওয়া হবে তারকাদের? এতে তো দলেরই ক্ষতি। নতুন খেলোয়াড়রাও বঞ্চিত হচ্ছে। কারও জায়গা আটকে না রেখে নিজেরাই সরে যাক ওরা।’ আর একজন লিখেছেন, ‘যতই নেট প্র্যাকটিস করো না কেন, তোমরা আর ম্যাচের জন্য তৈরি হবে না। সাধে কী আগরকর আর গম্ভীর তোমাদের ২০২৭ বিশ্বকাপে খেলার ব্যাপারে ধোঁয়াশা রাখছে!’

Advertisement
সম্পর্কিত সংবাদ