Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ফ্যামিলি ম্যান’ রাজ, সেকেন্ড ইনিংস শুরু সামান্থারও

যাবতীয় জল্পনার অবসান। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী সামান্থা। সূত্রের খবর, আজ সোমবার সকালে কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে চারহাত এক হল পরিচালক রাজ-সামান্থার।

‘ফ্যামিলি ম্যান’ রাজ, সেকেন্ড ইনিংস শুরু সামান্থারও
  • ১ ডিসেম্বর, ২০২৫ ১৪:১২
Prefer us on Google

মুম্বই, ১ ডিসেম্বর: যাবতীয় জল্পনার অবসান। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী সামান্থা। সূত্রের খবর, আজ সোমবার সকালে কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে চারহাত এক হল পরিচালক রাজ-সামান্থার। তবে বিয়েতে কোনও জাঁকজমক বা আড়ম্বর ছিল না। দুই পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাতেগোনা মাত্র ৩০ জন ব্যক্তি। হিন্দু রীতি মেনেই বিয়ে সারেন অভিনেত্রী। বিশেষ এই দিনে পরেছিলেন ঐতিহ্যবাহী লাল রংয়ের শাড়ি। 

Advertisement

এর আগে কানাঘুষোয় শোনা যাচ্ছিল, গত বছর থেকেই ফ্যামিলি ম্যান পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রেম করছেন তিনি। প্রাক্তন স্বামী নাগা চৈতন্য এবং শোভিতার বিয়ের পর থেকেই রাজের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেতে থাকে সামান্থাকে। মন্দির, এয়ারপোর্ট-সহ একাধিক স্থানে যাওয়ার ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। তবে মিডিয়ার সামনে সম্পর্কের বিষয়টি নিয়ে কোনওভাবেই দু’জনে এতদিন মুখ খোলেননি। এরপর গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেন। তাতে লেখা ছিল, মরিয়া মানুষ মরিয়া হয়েই কাজ করে থাকে। এরপরই রাজ-সামান্থা বিয়ের গুঞ্জন শোনা যায়। সেই জল্পনাকে সত্যি করেই আজ নিজেদের সম্পর্কে সিলমোহর দিলেন তাঁরা। উল্লেখ্য, ২০১৭ সালে গোয়ায় দক্ষিণি অভিনেতা তথা নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। পরে ২০২১ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ