Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সেভক সেতু ভেঙে পড়ার ফেক ভিডিও ভাইরাল! দ্রুত পদক্ষেপ পুলিসের

সেভক সেতু ভেঙে পড়ার ফেক ভিডিও ভাইরাল! দ্রুত পদক্ষেপ পুলিসের
  • ১৫ জুলাই, ২০২৫ ২১:০৭
Prefer us on Google

তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সেভক করোনেশন সেতু। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি এমনই ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করে জলপাইগুড়ি জেলা পুলিস। যে বা যারা ওই ভুয়ো ভিডিও ছড়ানোর চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জেলা পুলিসের তরফে জানানো হয়েছে। আজ, মঙ্গলবার রাতে জলপাইগুড়ি জেলা পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, ‘এআই দিয়ে তৈরি ফেক ভিডিও ছড়ানোর চেষ্টা রুখে দেওয়া হয়েছে। এর পিছনে যে বা যারা রয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ